অর্থনীতি

উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক, কেন্দ্রীয় কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সোমবার (২ জুন) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদিত হয়। বৈঠকটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিকেল ৩টা থেকে বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণ প্রচার করবেন।

বাজেট প্রচার কার্যক্রম আরও বিস্তৃত করতে বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির ফিড ব্যবহার করে একযোগে ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপদেষ্টা পরিষদ জাতীয় বাজেট ২০২৫-২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…