কক্সবাজার

মিয়ানমারের ৩৩০ নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

বাহিনী সদস্যরা নদীর পাড়ে অবস্থান করছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাড়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা অবস্থান করছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী ও সেনাসদস্যসহ দেশটির ৩৩০ জন নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার জেলার ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে চলছে হস্তান্তর প্রক্রিয়া। ইতিমধ্যেই নাইক্ষংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা থেকে বিজিপি সদস্যদের ইনানী নৌবাহিনীর জেটি ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়েছে।

উভয় দেশের আলোচনার পর মিয়ানমারের নৌ বাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় এসেছে। জাহাজটি বর্তমানে গভীর সাগরে অবস্থান করছে। আশ্রয়রত ৩৩০ জনকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলীতে করে ওই জাহাজে নিয়ে গিয়ে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, জানিয়েছে মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির শুরুর দিকে ৩৩০ জন সীমান্তরক্ষী ও সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। যেখানে বিজিবির অধীনে আহতদের চিকিৎসাও দেওয়া হয়।

বিষয়:বিজিপি বিজিবি মিয়ানমার সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…