রাজনীতি

নুরকে আইসিইউ থেকে নেওয়া হচ্ছে কেবিনে

প্রকাশ্য মুখের যুবক, হালকা হাসি, ব্যাকগ্রাউন্ডে গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্য মুখের যুবক, হালকা হাসি, ব্যাকগ্রাউন্ডে গাছপালা, যা বাংলাদেশের সংবাদ ও জীবনধারার জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন।

গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

বিষয়:ডিএমসির পরিচালক নুরুল হক নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…