জনপদ

রাজশাহীর আম পাঁচ দেশে রপ্তানির প্রক্রিয়া প্রস্তুত: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী রাজশাহীর আমের রপ্তানি প্রস্তুতি সম্পর্কে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী রাজশাহীর আমের রপ্তানি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন, আশেপাশে উপস্থিত জনতা ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, সে কারণে দাম বাড়বে। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

মন্ত্রী বলেন, রাশিয়া, বেলারুশ, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করছি বেশী পরিমান আম রপ্তানির।

শুক্রবার (১৭ মে) রাজশাহীর গোদাগাড়ীর করমপুর গ্রামে আমের বাগান পরিদর্শন ও আমচাষিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশী পার্থক্য না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

কৃষিমন্ত্রী জানান, আম রপ্তানীর জন্য ২৫০ থেকে ৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্লান্ট করা হচ্ছে।

এর আগে মন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুল এর ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফারমিং, ভার্মি কম্পোস্ট, বাসতবাড়ি বাগান ও কৃষি ক্ষেত পরিদর্শন করেন।

বিষয়:আম রপ্তানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…