জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সকাল দশটায় সম্মেলনটি শুরু হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এরপর বিকেল তিনটায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






