চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মরণ সাগরপারে তোমরা অমর’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানব ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞে শহিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে রচিত ‘মরণ সাগরপারে তোমরা অমর’ শীর্ষক ব্যতিক্রমী প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার ২০ নভেম্বর গণভবনে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন তিনি।

‘মরণ সাগরপারে তোমরা অমর’-এর মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিন। মুখবন্ধে তিনি লিখেছেন- “আমরা ইতিহাস বিকৃতি রোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি। এই অভিযাত্রায় নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুব জরুরি। সরকারিভাবে এ জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসরকারি পর্যায়েও বহু প্রতিষ্ঠান, সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়েও বহু গবেষক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়ে কাজ করছেন। এসব উদ্যোগ প্রশংসনীয়। এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা, তাদের তিন পুত্র-শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলকে নিয়ে পাঁচটি বইয়ের সংকলন ‘মরণ সাগরপারে তোমরা অমর’ প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত। স্বল্প মূল্যে এক বক্সে পাঁচটি বই পাঠকের হাতে তুলে দেওয়ার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়ক হবে বলে আমি মনে করি। আমি এই সংকলনের সফলতা কামনা করছি।”

Banglabid

প্রকাশনাটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ‘মরণ সাগরপারে তোমরা অমর’-এর প্রচ্ছদ ও অঙ্গপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ।

পাঁচটি পৃথক গ্রন্থকে একটি সুদৃশ্য বক্সে করে স্বল্পমূল্যে পাঠকের হাতে তুলে দেয়ার প্রয়াসের নাম ‘মরণ সাগরপারে তোমরা অমর’। বক্সটিতে রয়েছে ‘মুক্তিদাতা শেখ মুজিব’, ‘জয়তু বঙ্গমাতা’, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল: আলোকিত তারুণ্যের প্রতিচ্ছবি’, ‘শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল: তারুণ্যের দীপ্ত শিখা’ ও ‘শেখ রাসেল: দুরন্ত শৈশবের প্রতিচ্ছবি’ শিরোনামের পাচটি বই।

ব্যতিক্রমী এই প্রকাশনায় দেড় সহস্রাধিক আলোকচিত্র ব্যবহৃত হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ছবিগুলো যারা তুলেছেন তাদের মধ্যে অন্যতম গোলাম মাওলা, কামরুল হুদা, আলহাজ জহিরুল হক, রশীদ তালুকদার, আফতাব আহমেদ, মোহাম্মদ আলম, জালাল উদ্দিন হায়দার, রফিকুর রহমান, লুৎফর রহমান, বাল কৃষ্ণান, পাভেল রহমান ও অমিয় তরফদার।

Reneta

মোড়ক উন্মোচনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এবং ‘মরণ সাগরপারে তোমরা অমর’-এর প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকাশনাপ্রধানমন্ত্রীমরণ সাগরপারে তোমরা অমরমোড়ক উন্মোচন
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT