পাবনাতেই আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার গবেষণায় গুরুত্ব দিয়েছে বলেই দেশ খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জানান, স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।







