চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী আন্তরিক: সেনাপ্রধান

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১:০০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন: বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার ১০ ফেব্রুয়ারি কুমিল্লা ক্যাডেট কলেজে অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই সেনাপ্রধান ভাষা শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের প্রতি শ্রদ্ধা জানান। সেই সঙ্গে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানকে। এরপর কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটদের জন্য নবনির্মিত মেঘনা, গোমতী, তিতাস নামে তিনটি হলের উদ্বোধন করেন।

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এর আগে, সেনাপ্রধান কুমিল্লা ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়।

Reneta

অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল নজরুল ইসলাম, ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডার ও এরিয়া কমাণ্ডার মেজর জেনারেল মাঈনুর রহমান, মেজর জেনারেল জুবায়ের সালেহীন, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেট সোসাইটির সভাপতি ড. শাহজাহান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এস এম শফিউদ্দিন আহমেদসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৮

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT