বাংলাদেশ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন, ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি পর্যালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করছেন, দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন আজ।

বৃহস্পতিবার ৩০ মে সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভা করবেন।

সেখানে প্রাথমিকভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সহায়তা তুলে দেবেন তিনি। এরপর কলেজ মাঠে সমাবেত জনতার উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ৩ লাক্ষ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেমালে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

বিষয়:ঘূর্ণিঝড় রেমাল পটুয়াখালী পরিদর্শন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…