বাংলাদেশ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মেট্রোরেলের উদ্বোধন করছেন, উপস্থিত অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করছেন, অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও অতিথি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের একাংশ উদ্বোধন করার দীর্ঘ দশ মাস পর পূর্ণতা পেলো।

শনিবার দুপুরে বিদ্যুৎচালিত দ্রুতগতির যানের এ অংশের উদ্বোধন করা হয়।

শনিবার উদ্বোধন করা হলেও পরের দিন রোববার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

জানা গেছে, শুরুতে মেট্রো ট্রেন থামবে আগারগাঁও থেকে মতিঝিল রুটে সচিবালয় ও ফার্মগেট স্টেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ানবাজার ও বিজয়সরণী স্টেশনগুলো চালু হবে ধাপে ধাপে।

উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ৭ট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধুমাত্র সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চলাচল করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ নভেম্বর থেকে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এ সময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…