বাংলাদেশ

পটুয়াখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পটুয়াখালী পৌঁছানোর সময় নদীর দৃশ্য দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর পটুয়াখালী পৌঁছানোর সময় নদীর দৃশ্য দেখা যাচ্ছে, তিনি বিমানের জানালা দিয়ে বাইরে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে পটুয়াখালীর কলাপাড়ায় এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ৩০ মে সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসনের সর্বাত্মক নিরাপত্তা নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভা করবেন। সেখানে প্রাথমিকভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সহায়তা তুলে দেবেন তিনি। এরপর কলেজ মাঠে সমাবেত জনতার উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ৩ লাক্ষ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

বিষয়:ঘূর্ণিঝড় রেমাল পটুয়াখালী পরিদর্শন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…