কাউন্টারে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে কাউন্টারে টিকিট কাটছেন, সঙ্গে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (১৪ জুন) গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন।
এসময় হাসপাতালের কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে প্রধানমন্ত্রী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসময় তিনি হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন এবং গ্রুপ ছবিতে অংশগ্রহণ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






