বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লী যাচ্ছেন ওবায়দুল কাদের

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি রাজনীতিবিদ একটি সাক্ষাৎকারে বসে আছেন, পটভূমিতে সাদা দেয়াল ও সোফা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লী যাবেন। সোমবার দুপুরে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি।

বাসস জানায়, বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ওবায়দুল কাদের গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন। তার চিকিৎসায় বিএসএমএমইউ উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরে গত ২৬ ডিসেম্বর সকালে তিনি চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করেন।

বিষয়:ওবায়দুল কাদের নয়াদিল্লী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…