জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৩ মে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের কাউন্টারে সাধারণ রোগীদের মতো টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন।
চোখের ডাক্তার দেখানোর পর মাননীয় প্রধানমন্ত্রী ফেরার সময় বহির্বিভাগের নার্স, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।







