প্রতিদিনই বাড়ছে মুরগি এবং ডিমের দাম
বাজারে সবজি বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে, বিক্রেতা সবজি সাজাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রতিদিনই বাড়ছে মুরগি এবং ডিমের দাম। গত এক সপ্তাহে দেশি জাত, ব্রয়লার ও লেয়ার সব ধরনের মুরগির দাম কেজিতে কমপক্ষে ৫০ টাকা বেড়েছে। আর ডিমের দাম ডজনে বেড়েছে ২০ টাকা। গরু এবং খাসীর মাংস কেনার সামর্থ্য হারানো কম আয়ের মানুষের কাছে খানিকটা কম দামে আমিষের উৎস হয়ে ওঠা ডিম ও ফার্মের মুরগির দাম বাড়তে থাকায় কাটছাঁট করতে হচ্ছে সংসার খরচের বাজেট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






