অর্থনীতি

আমদানির খবরে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১০-১৫ টাকা

লাল পেঁয়াজের ঝুড়ি, বাজারে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে লাল পেঁয়াজের ঝুড়ি, যা বিক্রির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বিভিন্ন বাজারে আগের চেয়ে অন্তত ১০-১৫ টাকা কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

আজ বুধবার (৬ মার্চ) দিনাজপুরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দু’দিন আগে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০৫ কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ১০-১৫ টাকা কমে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হবে।

বিষয়:ভারত থেকে পেঁয়াজ আমদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…