চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করতে পারবে।

রোববার ১৭ আগস্ট দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন।

মো. ইউসুফ আলী বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির জন্য সরকারিভাবে অনুমতি দেয়া হয়। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে।

তিনি বলেন, আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যেকোনো সময়। আমদানির ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

বন্দরের পাইকারি ব্যবসায়ী মো. রিয়াজুল হক বলেন, পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে আজ দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। গত দুই দিন যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ ওই পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অনুমতি প্রাপ্ত ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানির জন্য আজ এলসি খোলা শুরু করেছে। আশা করা যায়, আগামীকাল সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পেঁয়াজ আমদানিবাংলাদেশ-ভারতভারত থেকে পেঁয়াজ আমদানিহিলি স্থলবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ১৯ দিন: অংশ নেয়া নতুন ৪ দেশ

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ ৩ বাংলাদেশি নিহত

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT