২০২৩-২৪ অর্থবছরে সারা দেশে ডিমের উৎপাদন হয়েছে প্রায় ২ হাজার ৩৭৫ কোটি পিস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস বলছে, দৈনিক ডিমের উৎপাদন প্রায় সাড়ে ৬ কোটি পিস।
শুক্রবার ১১ অক্টোবর সকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, পুষ্টির চাহিদা মেটাতে স্কুল শিক্ষার্থীদের খাবেরে ডিম রাখার পরিকল্পনা করছে সরকার।
এদিকে সরকারের একটি সংস্থা বলছে, একপিস ডিম উৎপাদনে খরচ দেখানো হয় প্রায় ১১ টাকা। ভারতে এই ব্যয় ৬ টাকার নিচে।
এই বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, মুরগীর খাদ্যের দাম বৃদ্ধির কারণে বেড়েছে ডিমের দাম। নানামুখী কারসাজিতে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। তবে লাগামহীন কেন এই মূল্য বৃদ্ধি এর সুনির্দিষ্ট উত্তর নেই উপদেষ্টার কাছেও।







