চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগত সরকার নেতাকর্মীদের উপর তাণ্ডব চালিয়েছে: জামায়াতের আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
জামায়াতের আমিরের বক্তৃতা, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশরাফুল ইসলাম রঞ্জু: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছর শেখ হাসিনার সরকার জামায়াতের নেতাকমীদের উপর তাণ্ডব চালিয়েছে।

জামায়াতের শীর্ষ ১১ জন নেতাসহ শত শত নেতা কর্মীকে খুন করা হয়েছে। বিচারের নামে যে খুন করা হয়েছিল সেগুলো ছিল বিচারিক খুন। ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে ছাত্র জনতাকে খুন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ তৃতীয় দফায় ক্ষমতায় থাকার সময় জনগনকে ভোট দিতে দেয়নি। এদেশের যুবক তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিগত ১৫ বছরের স্বৈরাশাসনকে জনগণ এদেশে আবারও দেখতে চায় না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠিত রোকন সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম, ড. মাওলানা কেরামত আলী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

রোকন সম্মেলেন জনগণের অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ গড়তে তুলতে কাজ করার আহবান জানানো হয়। সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার জামায়াতের রোকনরা অংশ নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমীর ডা. শফিকুর রহমানচাপাইনবাবগঞ্জজামায়াতজামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT