চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

এস কে রাসেল এস কে রাসেল
৬:৩৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জের হাসপাতালের প্রবেশদ্বার ও রোগী ও দর্শনার্থীদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ। ঈদুল আজহার পর থেকে জেলায় বেড়েছে রোগীর সংখ্যা। বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৮ জন। এছাড়া গত মঙ্গলবার (১১ জুলাই) ডায়রিয়ায় মৃত্যু হয়েছে একজনের।

বৃহস্পতিবার ১৩ জুলাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়রিয়ায় আক্রান্ত রোগীর বিষয়ে খবর নিতে গেলে কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৩ উপজেলার ১৪টি সরকারি হাসপাতালে বর্তমানে ৯৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩৩ জন এবং ৩৭ জন অন্য হাসপাতালে ভর্তি আছেন।

Banglabid

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন বলেন, ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার-নার্স নিযুক্ত আছেন। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন ও ওষুধ রয়েছে। ডায়রিয়া রোগীদের জন্য ডাক্তার নার্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২৪ শয্যা বিশিষ্ট ডায়রিয়া ওয়ার্ডে মোট ২৮ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, ডায়রিয়ার প্রাদুর্ভাব এখনো তেমনভাবে দেখা দেয়নি। জেলায় এখনও ডায়রিয়া নিয়ন্ত্রণেই রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে এখন ডায়রিয়ার ৯৮ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালগুলোতে কলেরা স্যালাইন, খাবার স্যালাইন ও অন্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডায়রিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT