চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৩, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে আগামীকাল বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছেন। গৌতম বুদ্ধের জন্মদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে রাষ্ট্র প্রধান এবং তার পত্নী ড. রেবেকা সুলতানা আগামীকাল (৪ মে) বিকেল চারটায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা আগামীকাল সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত থাকবেন।

Banglabid

আট শতাধিক আমন্ত্রিত অতিথি সহ প্রায় ১৬০০ এর অধিক লোক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বঙ্গভবনের একটি সূত্র একথা জানিয়েছে।

সেখানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিদেশী কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশী মিশনের প্রধানগণও উপস্থিত থাকবেন।

ধর্মীয় সঙ্গীত ও গানের সাথে রাষ্ট্রপতি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন।

Reneta

রাষ্ট্রপতি সেখানে একটি সংক্ষিপ্ত ভাষণও দেবেন।

ইতিহাস থেকে জানা যায়, ২৫৫৯ বছর আগে এই দিনে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল। যুবরাজ সিদ্ধার্থ গৌতম ৫৬৩ খ্রিস্ট পূর্বাব্দে নেপালের লুম্বিনীতে পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। বুদ্ধ হিসাবে বোধগয়ায় ছয় বছর কঠোর ধ্যানের পর সর্বোচ্চ জ্ঞান লাভ করেন তিনি। এবং একই দিনে ভারতের কুশিনগরে মৃত্যুবরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মীয় উৎসববুদ্ধ পূ‌র্ণিমামো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতিশুভেচ্ছা বিনিময়
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT