বাংলাদেশ

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি, আধুনিক পোশাক পরিহিত, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাষ্ট্রপতি, আধুনিক পোশাক পরিহিত, হাসিমুখে, পটভূমিতে সাদা রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ড. রেবেকা সুলতানা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বৃহস্পতিবার ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। তিনি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে মুসলিম উম্মাহ তথা সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

প্রেস সচিব জানান, বঙ্গভবনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিষয়:পবিত্র ঈদ উল ফিতর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…