বাংলাদেশ

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি পোস্টাল ব্যালট দিয়ে ভোট দিচ্ছেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি পোস্টাল ব্যালট দিয়ে ভোট দিচ্ছেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পাবনা-৫ সংসদীয় আসনের ভোটার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা বুধবার ৩ জানুয়ারি দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন।

নিজের ভোট দেয়া শেষে আগামী ৭ জানুয়ারির অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টাল ব্যালটে ভোট বঙ্গভবন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…