চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির কাছে ইরান ও ব্রাজিলের রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
রাষ্ট্রপতির কাছে ইরান ও ব্রাজিলের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনে পৃথক দুটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরান ও ব্রাজিলের রাষ্ট্রদূতদ্বয়ের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন।

এই দুই আবাসিক রাষ্ট্রদূত হলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মনসুর চাভোশি এবং সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিলের পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, তাদের পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করেন। রাষ্ট্রপ্রধান বিশেষ করে পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

Banglabid

এখানে তাদের নিজ নিজ দায়িত্ব পালনকালে দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

পরিচয়পত্র জমা দেওয়ার পরপরই, ইরানের রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। বিভিন্ন ক্ষেত্রে ইরান ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ইরানের সংস্কৃতি এবং ইতিহাসের অনেক মিল রয়েছে। রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ এবং ওআইসিতে জোরালো সমর্থনের জন্য ইরানকে ধন্যবাদ জানান ।

ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে যাতে এই সম্পর্ক আরও বৃদ্ধি পায়, সেজন্য দু’দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের প্রতি গুরুত্বারোপ করেন আবদুল হামিদ। তিনি বলেন, বাংলাদেশ ঔষধসহ বিশ্বমানের অনেক পণ্য উৎপন্ন করে, যেগুলো ব্রাজিল আমদানি করতে পারে। রাষ্ট্রপ্রধান ব্রাজিলে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান।

Reneta

রাষ্ট্রপতি ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি হামিদ দেশ দুটির সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদ্বয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনীর ব্যান্ড দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মো.আবদুল হামিদরাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের নিঃসঙ্গতম মানুষের মৃত্যু

পরবর্তী

চলচ্চিত্র ও অনুদান নিয়ে অংশীজনদের সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

পরবর্তী
তথ্যমন্ত্রী চলচ্চিত্র ও অনুদান নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র ও অনুদান নিয়ে অংশীজনদের সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

বাংলাদেশি জেলেরা বাংলাদেশে ফিরছে, সৈকত ও জেলেদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরল ভারতে আটকে পড়া ৮৮ জন জেলে

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT