বাংলাদেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ

নেতৃস্থানীয় ব্যক্তিরা গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে নিহতের তালিকা প্রকাশের জন্য এক সংবাদ সম্মেলনে নেতৃস্থানীয় ব্যক্তিরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের এই প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সেসময় বলা হয়: তাদের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ৫৮১ জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি, বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য দিয়ে তাদের সহযোগিতা করেছেন, যা এই তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়: আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা পাঠাবে।

বিষয়:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…