ভিডিও নিউজ

শেষ শ্রদ্ধায় সিক্ত শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। তাঁর মৃত্যু বাংলা নাটক ও চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা বলেছেন, রেখে যাওয়া কাজগুলোর মধ্য দিয়ে মানুষের মনে বেঁচে থাকবেন রুবেল। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সবস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ হয়েছে। আসরের নামাজের পর গাজীপুরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীতে নিজের অভিনিত চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে এসে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা যান আহমেদ রুবেল।

বিষয়:আহমেদ রুবেল চ্যানেল আই প্রাঙ্গণ শিল্পকলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…