চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের সময়, দ্রব্যমূল্য ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিষয়ে যে বার্তা বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
BNP leader giving a press statement amid microphones and media coverage. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক-অর্থনৈতিক সংকট বাড়ছে। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন করা সম্ভব বলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানান তিনি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়েও কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য নিয়ে শুধু সমালোচনা করলে হবে না, কিভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তা ইতিবাচক দিক ঠিক করে পর্যলোচনা করে ব্যবস্থা নিতে হবে। এমন ক্রিটিকাল সময়ে জাতীয় নিবাচন বাদ দিয়ে কিভাবে স্থানীয় নিবাচনের কথা মাথায় আসে!

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নই উঠে না। কেননা জনগণের ফোকাস এখন জাতীয় নির্বাচন নিয়ে। জনগণ ভোট দিতে পারেনি। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। কেননা স্থানীয় সরকার দেশ পরিচালনা করে না, করে সংসদ।

বিএনপি ও জামায়াত সবচেয়ে বেশি ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ফ্যাসিবাদের বিচার হবে। কিন্তু বিচারে তড়িঘড়ি করা যাবে না। প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের একটি খসড়া প্রধান উপদেষ্টার দফতর থেকে পেয়েছি, সেটা তারা দেখতে বলেছেন। তবে সেটা একদিনের মধ্যে দেখে বলা সম্ভব নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT