চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বাত্মক সহযোগিতায় কর্মস্থলে ফিরছে পুলিশ বাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A

জনগণের সর্বাত্মক সহযোগিতায় টানা তিনদিন পর আজ থেকে নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ।

সদ্য যোগ দেওয়া বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।

এর আগে, পুলিশ সদর দপ্তরের আরেক নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনাসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

ঢাকা মহানগর পুলিশের রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএন, সব মহানগর এবং জেলা পুলিশ লাইন্স, সব প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশেষায়িত সব পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে সব মহানগর, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব স্ব ইউনিটের পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

Reneta

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুম সক্রিয় করা, দায়িত্ব বণ্টন করা এবং সারাদেশের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। ফোর্সের মনোবল বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশ সদরদপ্তর জানায়, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের দাফন/সৎকার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

সরকার পতনের পর সোমবার বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

থানা চালু না থাকায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ বা মামলা এবং জিডি (সাধারণ ডায়েরি) করতে পারছেন না ভুক্তভোগীরা।

এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

গতকাল বুধবার আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের ব্যারাকে ফেরার নির্দেশনা দিয়ে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।

ছাত্র-জনতার অভ্যুত্থানকে ঘিরে ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে। এরপর শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয় মানুষের মধ্যে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কর্মস্থলকর্মস্থলে ফেরার নির্দেশপুলিশ সদর দপ্তরপুলিশ সদস্যরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি : জাতীয় সংসদ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, রাজনীতিতে কী প্রভাব ফেলবে?

এপ্রিল ২৬, ২০২৬

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল জানাল বিসিবি

এপ্রিল ২৬, ২০২৬
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

প্রাইভেট কারের সঙ্গে ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬

টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT