বাংলাদেশ

নিহত নাফিসকে নিয়ে উপদেষ্টা আসিফের আবেগঘন স্ট্যাটাস

নাফিসের স্মরণে রিকশাচালকের আবেগঘন মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিকশাচালক নাফিসের স্মরণে আবেগপ্রবণ মুহূর্ত, নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। শেখ হাসিনার সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট। রাজধানীর ফার্মগেটে পুলিশের গুলিতে নিহত হয় নাফিস নামে এক শিক্ষার্থী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে নাফিসকে স্মরণ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে তিনি ওই পোস্ট দিয়েছেন।

স্ট্যাটাসে তিনটি ছবি শেয়ার করেন উপদেষ্টা আসিফ। তাতে দেখা যায়, গুলিবিদ্ধ নাফিসকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো নাফিস রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল। কিছু পুলিশ এ দৃশ্য দেখছিলেন। পাশে একটি বাঁশের টুকরি রাখা।

নিহত নাফিসকে নিয়ে উপদেষ্টা আসিফের আবেগঘন স্ট্যাটাস আসিফ মাহমুদ লিখেছেন, ‘নাফিস সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ফিরতে হয়েছে লাশ হয়ে।’

ফেসবুকে স্টাটাসে আসিফ মাহমুদ আরও লিখেন, ‘টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে-নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবারের কাছে গিয়েছিলাম নাহিদ ভাইসহ। নাফিসদের এই আত্মত্যাগ সফল হতেই হবে। যেই স্বপ্নের দেশের জন্য নাফিসের মতো হাজারো শহীদ অকপটে বুলেট নিয়েছে বুকে তা বাস্তবায়ন হবেই।’

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…