রাজনীতি

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না: গয়েশ্বর

গয়েশ্বরের ছবি, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গয়েশ্বর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তিনি সাদা শার্ট ও গামছা পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। এই বিষয়ে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) জিয়ামঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি এসব বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর তা না করা হলে সেটা হবে দুঃখজনক।

ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রে ফিরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:দুর্গাপূজা বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…