চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেভিলদের স্থান কারাগারে, বাইরে নয়: শাকিল উজ্জামান

‘আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, টাঙ্গাইল
A A

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন, ৬ মাসের মধ্যেও সরকার ফ্যাসিবাদি আওয়ামী লীগের খুনিদেরও আটক করতে পারেনি। তারা এখনো বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। আপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে এসব ডেভিলদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ডেভিলদের স্থান কারাগারে, বাইরে নয়।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদের নবগঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশে ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে। যারা এদেশের মানুষের উপর গণহত্যা চালায় তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নাই। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে আয়নাঘরে বছরের পর বছর নির্যাতন করতো। শেখ হাসিনার নির্যাতনের কাহিনী জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে। আন্তজার্তিকভাবে শেখ হাসিনার বিচার করতে হবে।

নবগঠিত কমিটির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলার শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন উজ্জল, গনঅধিকার পরিষদ টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, জেলা শাখার সহ সভাপতি মো. রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় খান প্রমূখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণঅধিকার পরিষদ টাঙ্গাইলডেভিল হান্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬

নাঈম ইসলামকে পুলিশের মারধর, বিসিবির নিন্দা ও তদন্ত দাবি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT