অপরাধ

অপারেশন ডেভিল হান্টে আরও ৬৭৮ জন গ্রেপ্তার

বাংলাদেশের পুলিশ ও সেনা সদস্যরা নিরাপত্তা প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি ৪.৫ এম এম পিস্তল, একটি এলজি ও একটি শুটারগান ছাড়াও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ম্যাগজিন, ৭টি কার্তুজ ও একটি রাইফেলের গুলি জব্দ করা হয়েছে।

এছাড়াও অভিযানে স্টিলের দেশীয় তৈরি একটি কুড়াল ছাড়াও একটি ধারালো চাপাতি, একটি রামদা, একটি লোহার শাবল, একটি ক্ষুর, ২টি সুইচ গিয়ার ও ২টি লোহার রড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়:অপারেশন অপারেশন ডেভিল হান্ট ডেভিল হান্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…