জনপদ

আতঙ্ক কাটেনি দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষের

সন্দ্বীপের দ্বীপাঞ্চলে প্রবল বন্যার পানি, ঝড়ের প্রভাব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপের দ্বীপাঞ্চলে প্রবল বন্যার কারণে নদীর পানি বিপদসীমার উপর উঠে গেছে, ঝড়ের প্রভাব স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নদীতে জোয়ারের সময় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও আতঙ্ক কাটেনি সন্দ্বীপের উপকূলীয় জনপদে। সেখানকার মানুষের ভয়, ঘূর্ণিঝড়ের কারণে বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানিতে উপকূলীয় এ অঞ্চলটির জনপদ প্লাবিত হতে পারে।

সন্দ্বীপের উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে পানি না আসলেও তবে সম্ভাবনা রয়েছে।

দ্বীপ জনপদের উপকূলে অবস্থান করা রফিক মোল্লা নামের এক ব্যক্তি বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালে সন্দ্বীপ উপকূল এলাকায় খুব বেশি ক্ষতি না হলেও নদ-নদীগুলো এখনও উত্তাল। এর আগেও দেখা গেছে,সন্দ্বীপের ঝড়ের চেয়ে লবণাক্ত পানির কারণে বেশি ক্ষতি হয়। উপকূলের মাটির বাঁধগুলো জরাজীর্ণ হয়ে গেছে। এখনও গতকালের মতো বৃষ্টি এতে বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে। এ জন্য আতঙ্ক কাটেনি সন্দ্বীপ উপকূলের মানুষের।’

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগান চাকমা বলেন, ‘ঘূর্ণিঝড় রেমাল সন্দ্বীপে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আমার উপজেলার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ দুর্বল হলেও কোথাও বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেনি। বৃষ্টিতে বাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আজও বৃষ্টি হচ্ছে কী হবে আল্লাহ ভালো জানেন।’

বিষয়:ঘূর্ণিঝড় রেমাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…