চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইলটদের ভুলেই পাকিস্তানের সেই উড়োজাহাজ বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পালিস্তানে ২০২০ সালের মে মাসে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল। সম্প্রতি ঘটনার বিস্তারিত তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি উড়োজাহাজটির দুই পাইলটের ভুলের জন্য হয়েছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার ২৫ ফেব্রুয়ারি এয়ারক্রাফ্ট ইনভেস্টিগেশন বোর্ড (এআইবি) দুর্ঘটনার শিকার উড়োজাহাজ এয়ারবাস ৩২০-এর বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে তার প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজের দুই জন পাইলট ফ্লাইটি অবতরণের সময় সঠিক অবস্থান নির্ধারণ করতে ব্যর্থ হওয়ায় উড়োজাহাজটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়। তবে, দুই জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যাযন। দুর্ঘটনায় আশপাশের বেশ কিছু বাড়িঘর এবং পার্ক করা যানবাহন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার চারবার পাইলটদের সতর্ক করেছিলেন তাদের অবতরণের উচ্চতা সঠিক নেই। পাইলটরা প্রথম যখন  বিমানটিকে অবতরণ করার চেষ্টা করেন, তখন এর ইঞ্জিনগুলো মাটিতে আঘাত করে, যার ফলে ইঞ্জিনগুলোতে লুব্রিকেন্ট সরবরাহকারী সিস্টেমটি বন্ধ হয়ে যায়। এতে বিমানটি বিধ্বস্ত হয়।

এআইবি আরও উল্লেখ করেছে, ইঞ্জিনে লুব্রিকেন্ট সরবরাহ বন্ধ হওয়ায় বিমানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং ফ্লাইটের শেষ চার মিনিট ডেটা বক্সে কোন কিছু রেকর্ড হয়নি। বিমান অবতরণ করার সময় একে অপরের সাথে যোগাযোগ না হওয়ার জন্যও পাইলটদের দায়ি করা হয়েছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ সালউড়োজাহাজ বিধ্বস্তপাইলট দায়িপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT