বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ডের বেদনাবিধুর দিন

পিলখানা হত্যাকাণ্ডের ৭ বছর পর স্মৃতি ও শ্রদ্ধা জানানো হচ্ছে, ঢাকার পিলখানা সেনানিবাসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

পিলখানা বিদ্রোহের ১৫ বছর আজ। ২০০৯ সালের এই দিনে নারকীয় হত্যাকণ্ড চালিয়েছিলো কিছু বিপথগামী সৈনিক। তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে নির্মম হত্যাকাণ্ড ও ণ্সডলীলা চালায় তারা, প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তা আর কয়েকজন নারী ও শিশু। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিশেষ বেঞ্চ গঠন না হওয়ায় হাইকোর্টের রায়ের ৭ বছর পরও বহুল আলোচিত নৃশংস পিলখানা হত্যা মামলার আপিল শুনানি শুরু হয়নি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগের পর ৪ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন হবে। এরপরই শুরু হবে চাঞ্চল্যকর এই মামলার শুনানি। আপিল শুনানি দেরি হওয়ার জন্য আসামিপক্ষ, রাষ্ট্রপক্ষকে দায়ী করলে তা নাকচ করে দেন অ্যাটর্নি জেনারেল।

বিষয়:পিলখানা পিলখানা হত্যাকাণ্ডের ১৫ বছর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…