রাজনীতি

নব্বইয়ের ছাত্র-গণ অভ্যুত্থানের সংগঠকদের সভা অনুষ্ঠিত

অভ্যুত্থান সংগঠকদের সভা, ছাত্র-গণ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বইয়ের ছাত্র-গণ অভ্যুত্থানের সংগঠকদের সভা, যেখানে বেশ কিছু ব্যক্তি আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘‘সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রতিষ্ঠা ও জেহাদ দিবস’’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নব্বইয়ের ছাত্র-গণ অভ্যুত্থানের সংগঠকদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার মোহাম্মদপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১০ অক্টোবর’২২ বিকাল ৪ টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৪ সনের এই দিনে স্কপ এর ৪৮ ঘণ্টা ধর্মঘট চলাকালে এরশাদ বাহিনীর ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এডভোকেট ময়েজউদ্দিন ও নেত্রকোনায় ছাত্রলীগের নেতা তিতাস এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় বলা হয়, নব্বইয়ে সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র-গণ অভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-কৃষকসহ সকল শ্রেনীর পেশাজীবি মানুষের প্রত্যাশা আজও পূরণ হয়নি। আমরা নব্বইয়ের সেই আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধভাবে গ্রাম-শহরের সর্বত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।

সভায় দেশের সর্বত্র সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগী হয়ে ‘‘সর্বদলীয় ছাত্র ঐক্য’র প্রতিষ্ঠা ও জেহাদ দিবস’’ পালন করার জন্য আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা নাজমুল হক প্রধান, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, সিরাজুমমুনীর, বজলুর রসিদ ফিরোজ, ফায়জুল হক, রাগীব আহসান মুন্না, সুজাউদ্দিন জাফর, বেলাল চৌধুরী, সরদার ফারুক ও আমিনুল হক।

বিষয়:স্বৈরাচার বিরোধী আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…