রাজনীতি

খালেদা জিয়াকে দেশে রেখে চিকিৎসা দেয়ার অপশন শেষ: মেডিকেল বোর্ড

চিকিৎসকদের বৈঠক, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের বৈঠকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেশে রেখে চিকিৎসা দেয়ার সম্ভাব্য সব উপায় শেষ হয়ে গেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তাকে দেয়া অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করছে না বলেও জানানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক জটিলতা সারাতে প্রয়োজন লিভার প্রতিস্থাপন, যা দেশে কোনভাবেই সম্ভব নয়।

দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে জানালেন তার চিকিসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

মূলত লিভার সিরোসিস থেকেই তার অন্য রোগের জটিলতা আরও বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় তিনি নেই বলেও ব্রিফিংয়ে জানায় মেডিকেল বোর্ড।

চিকিৎসকরা আরও বলেন, খালেদা জিয়া বলেই নয়, অন্য সাধারণ রোগী হলেও এ অবস্থায় তারা একই রকম চিকিৎসার পরামর্শ দিতেন।

বিষয়:খালেদা জিয়া বিএনপি মেডিকেল বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…