চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধকে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে মারপিট, দুই ইউপি সদস্য গ্রেপ্তার

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৯:০৪ অপরাহ্ন ১০, জুন ২০২৩
অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে এসে এক বৃদ্ধকে মারপিটের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম ও সাহানুর ইসলাম।

পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

মামলার বিবরণে জানা গেছে, গত ৮ জুন বিকেলে পাঁচবিবি উপজেলার নামাবাঁশখুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহবুব হোসেন রহমতপুর শান্তিনগর মোড়ের সৈকতের কাছ থেকে পাওনা টাকা চাইতে যান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ইউপি সদস্য ফরিদুল ঝগড়া ঠেকাতে ঘটনাস্থলে আসলে তার সাথে মাহবুবের ধাক্কা লাগে।

এতে ক্ষিপ্ত হয়ে রাত ১১টার দিকে ইউপি সদস্যসহ কয়েকজন মাহবুবের বাড়িতে এসে তাকে না পেয়ে তার বাবা জলিলকে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারপিট করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ইউপি সদস্য ফরিদুলের ভাই আনোয়ার হোসেন জলিল ও তার ছেলেসহ ৭ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তাদের মারপিট করে টাকা চুরিসহ বাড়ি ভাংচুরের কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মণ্ডল বলেন, এ ঘটনায় দুই পক্ষ থানায় মামলা করেছে।

Reneta

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে, আদালতের নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিয়ন পরিষদজয়পুরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT