বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস

অফিসে কর্মীরা কাজ করছেন, কম্পিউটার ও ল্যাপটপে ব্যস্ত, সাধারণ অফিস পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামীকাল বুধবার থেকে সকল সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এছাড়াও ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে।
কোটা সংস্কার আন্দোলনে দেশের পরিস্থিতি বিবেচনায় গত রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার (২১ জুলাই) ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।






