চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে বেকার ২৬ লাখ ৬০ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশে বেকারত্বের কারণে যুবকদের চাকরির জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন। আর কর্মজীবী মানুষের সংখ্যা ছয় কোটি ৭৫ লাখ ১০ হাজার জন। এরমধ্যে চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার জন পুরুষ ও নারী রয়েছেন দুই কোটি ২৫ লাখ ৭০ হাজার।

পরিসংখ্যানবিদদের ১৯তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস) অনুযায়ী প্রস্তুত করা ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য জানা গেছে। রোববার (৫ জানুয়ারি) নতুন এই জরিপ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের হিসাবে, গত সেপ্টেম্বর শেষে দেশের শ্রমশক্তি ছিল ৭ কোটি ৬ লাখ নারী-পুরুষ। এরমধ্যে ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার পুরুষ এবং ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার নারী।

তবে জরিপের সময় দেশে ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার নারী-পুরুষ সাত দিনে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন। অর্থাৎ তারা কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হয়েছেন।

এরমধ্যে ৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার পুরুষ এবং ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার নারী। অন্যদিকে গত সেপ্টেম্বর শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার। আর তার আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ২৬ লাখ ৬০ হাজার।

এবারই প্রথমবারের মতো পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস) অনুযায়ী শ্রমশক্তি পরিসংখ্যান প্রস্তুত করেছে বিবিএস। এই পদ্ধতিতে যারা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন, কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তারা কর্মে নিয়োজিত নন হিসেবে বিবেচনা করা হয়।

Reneta

বিবিএসের জরিপে বলা হয়েছে, জরিপের আগের সাত দিনে যারা এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল মূলত সার্বিকভাবে তারাই বেকার জনগোষ্ঠী। একইসঙ্গে তারা জরিপের পরের দুই সপ্তাহেও কাজের জন্য প্রস্তুত ছিল।

এছাড়া জরিপের আগের ৩০ দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময়ে করার জন্য কোনো না কোনো কাজ খুঁজেছেন, এমন ব্যক্তিরাও জরিপে বেকার হিসেবে বিবেচিত হন।

অন্যদিকে যারা কর্মে নিয়োজিত নয়, কিন্তু বেকার হিসেবেও বিবেচিত হননি, তারা মূলত শ্রমশক্তির বাইরের জনগোষ্ঠী। এরমধ্যে আছেন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বয়স্ক, কাজ করতে অক্ষম, অবসরপ্রাপ্ত এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক এমন গৃহিণীরা। সবমিলিয়ে গত সেপ্টেম্বর শেষে দেশে এমন নারী-পুরুষের সংখ্যা ছিল ৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT