আন্তর্জাতিক

ভারতজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে রোগীদের সেবা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে রোগীদের সেবা দিচ্ছেন, করোনাভাইরাসের মহামারীর সময় স্বাস্থ্যসেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নতুন করে করোনাভাইরাস দেখা দিয়েছে ভারতে। শুধুমাত্র রাজধানী দিল্লিতেই আক্রান্তের সংখ্যা শতাধিক। আর দেশজুড়ে আক্রান্ত এক হাজারের বেশি।

সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সারা দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১,০০৯ জন।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী দিল্লিতে এক সপ্তাহে আক্রান্ত হয়েছে অন্তত ৯৯ জন। এছাড়াও এখন পর্যন্ত ভাইরাসে কমপক্ষে ১০৪ জন রোগী পাওয়া গেছে।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলাকারী রাজ্যগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কেরালা। রাজ্যটিতে ৪৩০ জনের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে। এরপরই রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্ত ২০৯ জন।

দিল্লি তৃতীয় স্থানে রয়েছে। গুজরাটে এই সংখ্যা ৮৩, কর্ণাটকে ৪৭, উত্তরপ্রদেশে ১৫টি এবং পশ্চিমবঙ্গে ১২ জন রোগীকে করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

এদিকে, কোভিডের কারণে মহারাষ্ট্রে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছে।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…