আন্তর্জাতিক

‘আরেকটি মহামারি অনিবার্য’

একটি শিশু মাস্ক পরছে, স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু একটি মাস্ক পরছে, স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তার জন্য, মহামারি পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্যের সাবেক প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স সতর্ক করে বলেছেন, আরেকটি মহামারি যে আসতে চলেছে তা নিশ্চিত এবং সরকারকে এর জন্য প্রস্তুতি নিতে হবে। এটি অনিবার্য। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্যাট্রিক ভ্যালেন্স দেশটির আসন্ন নির্বাচনের কথা তুলে ধরে বলেন, নতুন সরকারকে বিষয়টি অগ্রাধিকার দিতে হবে কারণ এর সমাধান প্রয়োজন।

ভ্যালেন্স বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল হুমকিগুলো শনাক্ত করার জন্য ভালোভাবে নজরদারি করা। তাহলে কোভিড-১৯ মহামারির সময় যে চরম পদক্ষেপ নেয়া হয়েছিল সেরকম কিছুর পুনরাবৃত্তি হবে না। যদিও এর জন্য আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জি৭ দেশগুলো ২০২১ সালে তার করা সুপারিশগুলো ভুলে গেছে। তিনি তাদের বলেছিলেন, আপনারা বিষয়গুলো এড়িয়ে যেতে পারেন না এবং মহামারির জন্য প্রস্তুতিকে সশস্ত্র বাহিনীর মতোই সবসময় তৈরি রাখতে হবে। মহামারির কোনও চিহ্ন না থাকলেও এটিকে হালকাভাবে দেখা উচিত নয়।

মহামারি প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত চুক্তিটি একটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন প্যাট্রিক ভ্যালেন্স। তবে তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে এটি যথেষ্ট। যদি এই সমস্যাটি জি৭ এবং জি২০ এর এজেন্ডা থেকে সরিয়ে ফেলা হয় তাহলে আমরা আবার আগের অবস্থানেই ফিরে আসব।

তিনি অনুসন্ধানের গতি এবং দক্ষতার সমস্যাগুলো উল্লেখ করে বলেছেন, এর জন্য আমাদের অবশ্যই ভাল উপায় খুঁজে বের করতে হবে। ভ্যালেন্স আরও বলেন, এটি নির্বাচনের সময়। তিনি বিদায়ী সরকারের ধূমপান বিরোধী বিলের প্রশংসা করেন এবং হতাশা প্রকাশ করে বলেন, এটি নির্বাচনের আগে পাস হবে না।

বিষয়:বিজ্ঞানী মহামারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…