বাংলাদেশ

দুদকের নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেন

সিনিয়র সচিব আবদুল মোমেনের ছবি, বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনিয়র সচিব আবদুল মোমেনের একটি ছবি, তিনি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব ড. আবদুল মোমেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে দু’জন কমিশনার নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জ্যেষ্ঠ সচিব ড. আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। ইতোমধ্যে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তার এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

এখন দুদক চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল মোমেনের বেতন–ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে আপিল বিভাগের বিচারকের সমান। আর দুই কমিশনারের বেতন–ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে হাইকোর্ট বিভাগের বিচারকের সমান।

দুদকের নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেনের নিয়োগের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

এছাড়া দুদকের নতুন দুই কমিশনার হচ্ছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।

 

বিষয়:দুর্নীতি দমন কমিশন মন্ত্রীপরিষদ বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…