চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার সাথে শিশু জিমের এমন ছবি আর দেখা যাবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২১, জুন ২০২৩
অপরাধ
A A

সন্তান হাফিজা আক্তার জিমের সাথে বাবা হাফিজুর রহমানকে এমন ছবিতে আর কখনো দেখা যাবে না। পরিবার ও সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাজারও স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিল প্রভাষক হাফিজুর রহমান। পাঁচ মাস অবস্থান করেও সেখানে কাজ দেয়নি দালাল। অবশেষে ঝাড়ুদারের কাজ দেয়া হয় হাফিজুরকে। এরপর সৌদি আরবে রহস্যজনক মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, হাফিজুরের পরিবারের প্রতারণা মামলার পরিপ্রেক্ষিতে মোখলেছুর রহমান খাঁ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাফিজুর রহমান (৪০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের কৃপারামপুর গ্রামের রোস্তম আলী সানার ছেলে। এমপিওভুক্ত ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান মহাবিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এক বছর দায়িত্ব পালন করেন তিনি।

হাফিজুর রহমানের দুলাভাই আবুল কালাম আজাদ জানান, কলেজে বেতন না পাওয়ায় বউ-বাচ্চা নিয়ে অভাব অনটনে দিন কাটছিলো হাফিজুরের। একই গ্রামের সিদ্দিকুর রহমান খাঁর ছেলে মোখলেছুর রহমান খাঁ সৌদি আরব প্রবাসী। এমএ পাস শিক্ষিত ছেলের এমন অভাব অনটন দেখে সিদ্দিকুর রহমান তার ছেলের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার জন্য প্রলোভন দেখায়। ২০২২ সালের ২৮ ডিসেম্বর ৬ লাখ টাকা দিয়ে সৌদি আরব পাড়ি জমান হাফিজুর। সেখানে নেয়ার পর কোনো কাজ দেয়নি দালাল মোখলেছুর খাঁ। তাকে খাবার দেয়া হতো দিনের বেলা ১২টায় ও রাত ১২টায়। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তখন হাফিজুর রহমান দেশে ফিরে আসতে চান। তখন দালাল মোখলেছুর এতদিনে খাওয়া খরচ বাবদ আরও এক লাখ ১০ হাজার টাকা দাবি করে। অবশেষে চলতি বছরের মে মাসের ১৫ তারিখে হাফিজুরের পরিবার ব্যাংকের মাধ্যমে সেই টাকাটিও মোখলেছুরকে দেওয়া হয়।

তিনি আরও জানান, এরপর যে বিল্ডিংয়ে ওই দালাল থাকতেন সেই বিল্ডিংয়ের চলতি বছরের ১৭ মে ঝাড়ুদার হিসেবে কাজ দেয় হাফিজুরকে। ১০-১২ দিন আগে দালাল মোখলেছুর সৌদি আরব থেকে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি কলারোয়ার কৃপারামপুরে ফেরেন। গত বৃহস্পতিবার থেকে সৌদি আরবে থাকা হাফিজুরের মোবাইলে কোন সন্ধান মিলছিল না। পরে একত্রে থাকা অন্য একজনের সঙ্গে যোগাযোগ করলে শনিবার তিনি জানায় হাফিজুর মারা গেছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর মোখলেছুর গ্রাম ছেড়ে পালানোর চেষ্টাকালে হাফিজুরের পরিবারের সদস্যরা তাকে আটক করে। পরে কলারোয়া থানায় একটি প্রতারণার মামলা করেছে হাফিজুরের পরিবার। আসামি করা হয়েছে সিদ্দিকুর রহমান খাঁ, মোখলেছুর রহমান খাঁ ও  জুয়েল খাঁ।

Reneta

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান বলেন: সৌদি আরব প্রবাসী দালাল মোখলেছুর রহমান খাঁকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বজনদের অভিযোগ দালাল মোখলেছুর ও তার সহযোগিরা হাফিজুরকে জিম্মি করে নির্যাতনের পাশাপাশি কমপক্ষে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছে। হাফিজুরের মরদেহ এখনো সৌদি আরবে থাকায় উৎকণ্ঠায় দিন পার করছে পরিবারটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাতক্ষীরাসৌদি আরবহাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT