স্বাস্থ্য

চিকিৎসকদের আন্দোলন স্থগিত

চিকিৎসকদের আন্দোলন স্থগিতের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে এক প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী চিকিৎসক ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেন্ট্রাল হাসতাপালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের জামিন হওয়ায় আন্দোলন স্থগিত করেছে চিকিৎসকরা। আজ বিকেল থেকে আবারও বেসরকারি পর্যায়ে হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে রোগী দেখবেন তারা। প্রাইভেট চেম্বারে রোগী দেখা ছাড়াও প্রয়োজনীয় অস্ত্রোপচারও করবেন চিকিৎসকরা।

মঙ্গলবার ১৮ জুলাই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব প্রফেশনাল মেডিকেল স্পেসালিস্ট সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত যৌথ সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আপনারা জানেন, আমাদের দু’জন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন চলছে। ইতোমধ্যে খবর এসেছে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহার জামিন পেয়েছেন। এমতাবস্থায় আমরা আমাদের চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে আজ থেকেই দেশের সব চিকিৎসক প্রাইভেট চেম্বার ও প্রাইভেট অস্ত্রোপচার শুরু করবেন।’

তিনি বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা উচ্চ আদালতে একটি রিট করারও সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন দ্রুত পাস করার কথাও বলছি।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তররের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ বিভিন্ন চিকিৎসক সমিতির নেতৃত্ব পর্যায়ের চিকিৎসকেরা।

উল্লেখ্য, রাজরানীর সেন্ট্রাল হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে মা ও শিশু মৃত্যুর ঘটনার আটক দুই চিকিৎসকের জামিনের দাবিতে ১৭ ও ১৮ জুলাই দু’দিন চিকিৎসকরা সেবা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন