চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় সর্বাধিক দূষিত বায়ু শাহবাগে, বেশি শব্দ দূষণ গুলশান-২ এলাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৯, মে ২০২২
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A

ঢাকা শহরে সর্বাধিক দূষিত বায়ু শাহবাগ এলাকায় এবং গুলশান-২ এলাকায় সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় বলে জানিয়েছে ওয়াটারকিপার্স বাংলাদেশ।

শাহবাগে বস্তুকণা ২.৫ এর গড় বার্ষিক পরিমাণ প্রতি ঘনমিটারে ৮৫ মাইক্রোগ্রাম যা আদর্শমান থেকে ৫.৬ গুন বেশী।

অন্যদিকে, ঢাকার শব্দমান ফলাফল বিশ্লেষনে গুলশান-২ এলাকায় শব্দের সর্বোচ্চ মান পাওয়া গিয়েছে যেখানে Leq বা ধারাবাহিক ভাবে যে মাত্রায় (সমতুল্য) শব্দ মান ছিল ৯৫.৪৪ ডেসিবল যা আবাসিক এলাকার জন্য দিনের বেলার জাতীয় আদর্শ মান (৫৫ ডেসিবল) থেকে ১.৭ গুন বেশী।

ঢাকা শহরে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রনে পরিবেশগত প্রশমন ব্যবস্থা ও আইনের কার্যকর প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠানে একটি গবেষণার আলোকে তথ্যগুলো জানায় প্রতিষ্ঠানটি। রোববার  জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপনায় অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, ঢাকা শহরের বায়ুমান সূচক অনুযায়ী “অস্বাস্থ্যকর”। বস্তুকণা২.৫ এর গড় বার্ষিক পরিমান প্রতি ঘনমিটারে ৭৭ মাইক্রোগ্রাম যা আদর্শমান (১৫ মাইক্রোগ্রাম) থেকে ৫.১ গুন বেশী। বস্তুকণা ১০ এর গড় বার্ষিক পরিমাণ প্রতি ঘনমিটারে ১০৫ মাইক্রোগ্রাম যা আদর্শমান (৫০ মাইক্রোগ্রাম) থেকে ২.১ গুন বেশী।

বক্তারা জানান, সমগ্র ঢাকা শহরেকে মিশ্র এলাকার জাতীয় আদর্শমানের সাথে তুলনা করলে সব এলাকায়ই ৮২% সময় ৬০ ডেসিবল এর উপরে শব্দ পাওয়া গিয়েছে ।

Reneta

ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়ামের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম বলেন বিদেশী কোম্পানীগুলো বাংলাদেশে নির্মান কাজের সময় যথাযথ নির্মানবিধি মেনে চলে না। তিনি দেশী ও বিদেশী সকল নির্মান প্রতিষ্ঠানকে নির্মান বিধি মেনে চলার আহবান জানান।

পরিবেশ সুরক্ষায় সরকারের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন প্রয়োজন  বলে মনে করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি নতুন বাজেটে পরিবেশ সুরক্ষায় সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং কার্যকর পদক্ষেপের আহবান জানান।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ দূষণবায়ু দূষণশব্দ দূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬

দিনাজপুরে দিনমজুরের মরদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT