চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশের সক্ষমতা আরও অভিযোজনযোগ্য, প্রযুক্তিনির্ভর এবং ভবিষ্যৎ-প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এমন একটি জাতিসংঘ পুলিশ বাহিনী প্রয়োজন, যা দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম হবে।

বুধবার (৮ জুলাই) জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএনকপস ২০২৬)-এর পঞ্চম সম্মেলনে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ গতকালের সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী নেটওয়ার্কগুলো দিন দিন আরও জটিল ও আন্তঃসীমান্তভিত্তিক হয়ে উঠছে। ফলে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় উদ্ভাবনী কৌশল, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশের পুলিশ বাহিনীতে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে দক্ষতা, সর্বোত্তম চর্চা এবং পেশাগত জ্ঞান বিনিময়ের জন্য একটি ‘ইউএন পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন।

জলবায়ু পরিবর্তনকে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জলবায়ুজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, প্রস্তুতি এবং জ্ঞান বিনিময় জোরদারের লক্ষ্যে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড পুলিশিং’ বিষয়ে বার্ষিক সম্মেলন আয়োজনেরও প্রস্তাব করেন।

Reneta

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমেই জটিল হয়ে ওঠা বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে কার্যকর শান্তিরক্ষা কার্যক্রম বজায় রাখতে উদ্ভাবন, বিশেষায়িত দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাতিসংঘ পুলিশের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘজাতিসংঘ পুলিশপ্রযুক্তিনির্ভরস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT