আন্তর্জাতিক

‘সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতি’ তেলাপিয়া মাছ

তেলাপিয়া মাছের ছবি, বিভিন্ন আকারের মাছের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন আকারের তেলাপিয়া মাছের ছবি, যা বাংলাদেশের মাছের বাজারে পাওয়া যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তেলাপিয়া মাছ আমাদের দেশে খুব পরিচিত ও সুস্বাদু মাছ হিসেবে পরিচত হলেও সম্প্রতি থাইল্যান্ডে ‘সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতি’ হিসাবে বর্ণনা করা হয়েছে —যা পরিবেশের ব্যাপক ক্ষতির ঝুঁকি রাখে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ বিষয়ে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়।

এতে বলা হয়, ব্ল্যাকচিন তেলাপিয়া থাইল্যান্ডে ছড়িয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি প্রদেশ। এখন অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করছেন। এছাড়া এর জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগেও ব্ল্যাকচিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড। তবে এবারের প্রাদুর্ভাব এর আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবার ব্ল্যাকচিন তেলাপিয়ার কারণে থাইল্যান্ডের ১০ বিলিয়ন বাথ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে তেলাপিয়া এমন দ্রুত ছড়াচ্ছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। ব্যাংককের এমপি নাত্তাচা বুনচাইনসাওয়াত বলেন, ‘আমরা একটি বিধ্বস্ত ইকোসিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব না।’

তেলাপিয়া মাছের পোনা সংগ্রহের জন্য একজন ব্যক্তি পানিতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ব্ল্যাকচিন তেলাপিয়ার ছড়িয়ে পড়া ঠেকাতে কয়েক মাস ধরে থাই সরকার মানুষকে এ মাছ ধরতে উৎসাহিত করছে। এই মাছ মিঠা পানিতে বেড়ে ওঠে, তবে স্বচ্ছ ও নোনা পানিতেও বেঁচে থাকতে পারে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এক কেজি তেলাপিয়া ধরতে পারলে ১৫ বাথ (বাংলাদেশি মুদ্রায় ৫২ টাকা) দেয় থাইল্যান্ড সরকার। তবে থাই সরকার এমন একটি মাছের বিরুদ্ধে লড়াই শুরু করেছে যার প্রজনন দ্রুত ঘটে। একটি মা তেলাপিয়া একবারে ৫০০টির বেশি মাছের জন্ম দিতে সক্ষম।

এ বিষয়ে থাই এমপি নাত্তাচা বলেন, ‘আমাদের এই মাছ কমানোর বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে। অন্যথায় এই বিষয়টি এভাবেই চলবে।’

তবে দেশটির ওয়ালাইলাক ইউনিভার্সিটির জলজ প্রাণীর জেনেটিক্স বিশেষজ্ঞ ড. সুইট উথিসুথিমেথাভি বলেছেন, ‘আমি এটি নির্মূল করার সম্ভাবনা দেখছি না। কারণ আমরা এর পরিসর সীমিত করতে পারব না। যখন এটি প্রকৃতিতে থাকে তখন দ্রুত প্রজনন ঘটায়।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…