আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি ও জুরিখ

Singapore and Zurich cityscapes with iconic landmarks and waterfront views. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি শহরের ছবি, সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস স্কয়ার ও জুরিখের প্রাচীন গির্জা ও নদীর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশিত হয়েছে ২০২৩ সালের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা। এবছর এই তালিকার শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর সিটি এবং সুইজারল্যান্ডের জুরিখ। এরপরের অবস্থানে যৌথভাবে আছে জেনেভা এবং নিউইয়র্ক।

এনডিটিভি জানিয়েছে, আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের জুরিখের সাথে গত এগারো বছরে নবমবারের মতো এই তালিকার শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর সিটির নাম।

গাড়ির সংখ্যার ওপর কঠোর সরকারী নিয়ন্ত্রণের কারণে বিশ্বের সর্বোচ্চ পরিবহন মূল্য রয়েছে সিঙ্গাপুরে। পরিবহন খরচের পাশাপাশি দেশটিতে পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল সবচেয়ে ব্যয়বহুল। এদিকে জুরিখে মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনের খরচ অনেক বেশি।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স প্রদত্ত তালিকায় ২০২৩ সালের জন্য বিশ্বের ১০টি সবচেয়ে ব্যয়বহুল শহর হল,

১. জুরিখ এবং সিঙ্গাপুর সিটি (যৌথভাবে)
৩. নিউ ইয়র্ক এবং জেনেভা (যৌথভাবে)
৫. হংকং
৬. লস এঞ্জেলেস
৭. প্যারিস
৮. তেল আবিব এবং কোপেনহেগেন (যৌথভাবে)
১০. সান ফ্রান্সিসকো

বিষয়:কোপেনহেগেন জুরিখ জেনেভা তেল আবিব নিউ ইয়র্ক প্যারিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…