বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। পদ্মা-গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে তিনি বলেছেন, নির্বাচনের যত দেরি হচ্ছে দেশ তত দুর্বল হচ্ছে, নির্বাচিত সরকার ছাড়া অধিকার আদায় করা যায় না। দিল্লিতে বসে শেখ হাসিনা আবারও মানুষ মারার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল।






